মেহেরপুর কলেজ মোড়ে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গণপূর্ত বিভাগের প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এই স্মৃতিস্তম্ভের কাজের সূচনা হয় গতকাল সোমবার সকালে সাড়ে ১০টায়। মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ নামফলক উন্মোচন করেন। উদ্বোধন শেষে জুলাই-আগস্টে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের উদ্দেশ্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি তামিম ইসলাম ও খন্দকার মুহিত, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সরকারি কলেজের শিক্ষক হেজমত আলী মালিথা, ফুয়াদ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা শামীম রেজা, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিণ্টু প্রমুখ। স্মৃতি সংরক্ষণ ও প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে নির্মাণ হচ্ছে এই স্মৃতিস্তম্ভ।
প্রতিবেদক মেহেরপুর