বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ম্যাচ

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২৫ ইং
মেহেরপুরে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ম্যাচ

মেহেরপুর শহরের ফৌজদারীপাড়া যুব সংঘের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য ও সংগঠনের সভাপতি মেহেদী হাসান রোলেক্স। প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি নেতা বখতিয়ার হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ ও পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আ ক ম উল্লাহ শোভন। উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ক্রীড়া প্রতিযোগিতায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী দড়ি টানাটানি, চকলেট দৌড়, হাড়িভাঙ্গাসহ নানা ধরনের খেলা হয়। এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ।



কমেন্ট বক্স
notebook

১ লাখ সদস্যের পরিবার ‘দৈনিক সময়ের সমীকরণ’ অনলাইন পেজ