রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
শৈলকূপার চাঞ্চল্যকর তিন হত্যা মামলায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী

লিপটন ও রাজুকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২৫ ইং
লিপটন ও রাজুকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত

ঝিনাইদহের শৈলকুপায় চাঞ্চল্যকর তিন খুনের মামলায় আদালত গ্রেপ্তার দেখিয়েছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের সশস্ত্র কিলার গ্রুপের রহস্যময় সদস্য জাহাঙ্গীর কবির ওরফে লিপটন ও তার সহযোগী রাজুকে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক মো. মোখলেসুর রহমান তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। আদালত এ বিষয়ে আজ মঙ্গলবার রিমান্ড শুমারীর দিন ধার্য করেন।


গত ৬ জুন কুষ্টিয়ার দূর্বাচারা গ্রামে অভিযান চালিয়ে তিন সহযোগীসহ সন্ত্রাসী লিপটনকে আটক করে সেনাবাহিনীর একটি দল। লিপটনের বিরুদ্ধে একাধিক হত্যা, গুম, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে পুলিশ জানায়। তিনি কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের আস্থাভাজন হিসেবে পরিচিত।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসীরা পুর্ববাংলার সামরিক কমান্ডার হানেফ আলী, লিটন ও রাইসুল ইসলামকে ব্রাশ ফায়ারে হত্যা করে। হত্যার পর জাসদের কালু বাহিনী পরিচয়ে ঝিনাইদহের গণমাধ্যমকর্মীদের কাছে খুদে বার্তা পাঠানো হয়। এঘটনায় নিহত চরমপন্থি নেতা হানেফের ছোট ভাই সাজেদুল ইসলাম ইশা বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই তিন খুনের সঙ্গে লিপটন ও রাজু জড়িত থাকতে পারে বলে পুলিশ সন্দেহ করছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহম্মেদ জানান, তিন খুনের মামলায় প্রথমে লিপটন ও রাজুকে শোন-এ্যারেষ্ট দেখানো হয়। সোমবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে তোলা হলে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। এ হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ জন গ্রেপ্তার হলেও কেউ আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেয়নি। মঙ্গলবার রিমান্ড লিপটন ও রাজুর আদালতে শুনানি হতে পারে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত