রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সরকারি রাস্তায় প্রাচীর নির্মাণ!

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২৫ ইং
ঝিনাইদহে সরকারি রাস্তায় প্রাচীর নির্মাণ!

ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে নির্মিত প্রাচীর এক বছরেও অপসারণ করেনি প্রশাসন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৃত মনসুর মণ্ডলের ছেলে মণ্টু মণ্ডল ৯ ফুট রাস্তা জবরদখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, বাজার গোপালপুর গ্রামের ওই জমি ২৯৩৯ নম্বর দাগে থাকা সরকারি রাস্তার ব্যবহারযোগ্য অংশ দখল করে প্রাচীর নির্মাণ করা হয়। স্থানীয়রা অভিযোগ দিলেও প্রভাবশালী মণ্টু মণ্ডল হুমকি-ধমকি দিয়ে বিষয়টি চেপে রাখে। ছোট ভাই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায় ক্ষমতার অপব্যবহার করেই কাজটি সম্পন্ন করা হয়।


ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, তিনি একাধিক সালিশ ডেকেও ব্যর্থ হয়েছেন। ২৮ এপ্রিল অভিযোগের সত্যতা পেয়ে প্রাচীর অপসারণের প্রত্যয়নপত্রও দিয়েছেন। গত বছরের ২৯ জুলাই ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন তরিকুল ইসলাম, লাল্টু মিয়া, ঠান্ডু মিয়া, আশরাফুল ইসলামসহ অনেকে। এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার ইখতিয়ার উদ্দিন সরেজমিন তদন্তে অভিযোগের সত্যতা পান এবং ইউএনও অফিসে প্রতিবেদন জমা দেন। তবে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী বলেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রাচীর অপসারণ করা সম্ভব হয়নি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত