ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ মৌসুমে আমন (উফশী জাত) ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু হয়েছে। গতকাল রোববার উপজেলা কৃষি অফিস চত্বরে এ প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনীসংকর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ কুমার ঘোষসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ কুমার ঘোষ জানান, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী, প্রতি কৃষককে এক বিঘা জমিতে উফশী আমন চাষের জন্য ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর বলেন, ‘কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে ফসলের ফলন বাড়াতে সরকার এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা নিয়মিত কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিচ্ছি। কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।’
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: