রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বৃক্ষরোপণ

  • আপলোড তারিখঃ ২২-০৬-২০২৫ ইং
কালীগঞ্জে ডা. জোবাইদা রহমানের জন্মদিনে বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জ থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে কৃষক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোকছুদুল মমিন। প্রধান অতিথি ছিলেন কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক মো. ওসমান আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিন্টু মিয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মীর ফজলে এলাহী শিমুল।


সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। যার মাথা থেকে এই চিন্তা এসেছে, আমি তাঁর সম্পর্কে বেশি কিছু বলব না। তিনি ১৮ কোটি মানুষের নেতা।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় সারা দেশে ৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবেই আজ নিম, কাঠাল, পেয়ারা, জলপাই, মেহগনি ও কদম গাছ রোপণ করা হয়েছে।’ 


তিনি আরোও বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তাঁর চাকরিতে পুনর্বহালের পথ তৈরি হচ্ছে। তিনি ভবিষ্যতে চিকিৎসাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।’ 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত