রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ফল মেলায় তিন দিনব্যাপী বাহারী আয়োজন

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২৫ ইং
ঝিনাইদহে ফল মেলায় তিন দিনব্যাপী বাহারী আয়োজন

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’- স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়। বক্তব্য দেন পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আখতার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সেলিম রেজা।


মেলায় পাঁচটি স্টলে প্রদর্শন করা হয়েছে প্রায় অর্ধশত প্রজাতির দেশীয় ফল এবং ফল উৎপাদনের উন্নত প্রযুক্তি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। আয়োজকরা জানান, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও ভোক্তা পর্যায়ে সচেতনতা গড়ে তুলতেই এ আয়োজন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত