রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ১৬টি ক*কটেলসহ একজন আটক

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২৫ ইং
কালীগঞ্জে ১৬টি ক*কটেলসহ একজন আটক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে ১৬টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তি আটক হয়েছেন। গত সোমবার দিবারাত তিনটার দিকে নিজ বাড়ি থেকে রাজ্জাক মোল্লাকে আটক করে যৌথবাহিনী। আটক রাজ্জাক মোল্লা ওই গ্রামের আফসার আলী মোল্লার ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহেরের পিতা এবং বিএনপির একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী রাতে জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামে অভিযান চালায়। এসময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি ককটেল ও ককটেল তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত