রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
শৈলকূপায় বিএনপি নেতা জয়ন্ত কুণ্ডুর সমাবেশে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

ককটেল নিক্ষেপে আতঙ্ক, পুলিশের দাবি ‘পটকাবাজি’

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২৫ ইং
ককটেল নিক্ষেপে আতঙ্ক, পুলিশের দাবি ‘পটকাবাজি’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর ঈদ পরবর্তী শুভেচ্ছা সভাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকূপায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারে বিএনপির একাংশের আয়োজিত সভায় তিনি অংশ নিতে গেলে দুর্বৃত্তরা মাঠের পাশে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরণের পর নেতা-কর্মীরা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার নিন্দা জানিয়ে জয়ন্ত কুণ্ডু বলেন, ‘ঈদ শুভেচ্ছা জানাতে এসে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’ এদিকে, ঘটনার প্রতিবাদে গতকাল রাতেই শেখপাড়া বাজারে বিক্ষোভ করে জয়ন্ত কুণ্ডুর সমর্থকরা। তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।


এ বিষয়ে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘বাজারে কিছুটা উত্তেজনা হয়েছিল, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল নয়, কিছু পটকাবাজি ফাটানো হয়েছিল।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত