রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সভা

  • আপলোড তারিখঃ ১৩-০৬-২০২৫ ইং
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


প্রধান অতিথির তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রচলিত অন্যান্য দলের থেকে দুটি গুণ বেশি আছে, যার কারণে এই দলটিকে বিলুপ্ত করা যায় না। একটি গুণ হচ্ছে চারিত্রিক শক্তি আর দ্বিতীয় গুণটি হচ্ছে ঐক্যের শক্তি। আর এ দুটি গুণকে আরও শক্তিশালী করার জন্য আমাদেরকে যোগ্য, দক্ষ, সৎ আদর্শবান কর্মী তৈরির সাথে সাথে যে সব পাড়া, মহল্লা ও গ্রামে কমিটি নেই সেই সব জায়গায় সংগঠন মজবুত করতে হবে। জামায়াত সর্বসাধারণ জনতাকে সাথে নিয়ে সুদ, ঘুষ, অন্যায়, জুলুম-নির্যাতন মোকাবেলার মাধ্যমে আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিচ্ছে।


সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, সভায় বিগত মে মাসের কাজের পর্যালোচনা করে কার্যবিবরণী পাঠ করেন অফিস সম্পাদক রফিকুল ইসলাম।


সংগঠনের কাজকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য সারা দেশে আগামী ১৪ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ পালন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সভা সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত