দামুড়হুদা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড (চিৎলা-গোবিন্দহুদা) বিএনপির সাংগঠনিক সম্পাদক চিৎলা নতুন পাড়ার মৃত ঠান্ডু সদ্দারের ছোলে কাওছার আলী ধনেকে (৫৫) দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের (দলীয় প্যাডে) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশর বিষয়ে জানানো হয়।
জানা গেছে, দলীয় সূত্রে পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দামুড়হুদা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কাওছার আলী ওরফে ধনেকে প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে স্থায়ীভাবে নির্দেশক্রমে মো. করা হয়েছে। বহিস্কারকৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিবে না। তাকে বিএনপির সকল কার্যক্রম হতে বিরত থাকাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদেরী সাথে দলীয় সম্পর্ক বজায় না রাখার জন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। এই আদেশ ১০ জুন থেকে কার্যকর করা হয়েছে।
প্রতিবেদক দামুড়হুদা