চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ইউনিট সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন বলেন, ‘ইউনিট সদস্যদের নিজ নিজ বিভাগের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানের উপস্থাপনায় সভায় গত মাসের কার্যবিবরণী পাঠ করেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, তালিমুল কুরআন সম্পাদক মাওলানা মহিউদ্দিন, মুফাসসিরিন বিভাগীয় সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, মানবকল্যাণ সম্পাদক কাইমুদ্দিন হিরোক, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, শ্রমিক কল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান, পেশাজীবী সম্পাদক অধ্যাপক খলিলুর রহমান, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মাওলানা লুকমান হোসাইন, অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ও আব্দুর রউফ।
নিজস্ব প্রতিবেদক