রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মাদকচক্রের হামলায় যুবক খু ন

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২৫ ইং
ঝিনাইদহে মাদকচক্রের হামলায় যুবক খু ন

মাদক নিয়ে বিরোধের জেরে ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় জীবন ওরফে মণ্টু (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে পৌর শহরের সিদ্দিকিয়া সড়কের বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জীবন শহরের হামদহ মোল্লাপাড়া এলাকার রজব আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসা ও সেবন নিয়ে প্রতিপক্ষ একটি চক্রের সঙ্গে জীবনের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে গতকাল বিকেল পাঁচটার দিকে বেপারীপাড়ার জিয়ার ছেলে ‘নষ্ট শিমুল’, বাহার আলীর ছেলে সাইফুল এবং সাজ্জাদের ছেলে অলিউল দলবল নিয়ে জীবনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তারা উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মন্টুর মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, সিদ্দিকিয়া সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য চললেও পুলিশ তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এতে করে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত