রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৮-০৫-২০২৫ ইং
আন্দুলবাড়ীয়ায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালনে প্রস্তুতি সভা

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার যোহর নামাজের পর আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দীন বুদে, সাধারণ সম্পাদক আবু জাফর, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তছের আলী ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সদর উদ্দিন মল্লিক সুদো। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ, যুবদল নেতা শমসের আলী প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত