রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে ছয় লেন সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০২৫ ইং
কালীগঞ্জে ছয় লেন সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজার মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন

ঝিনাইহ-যশোর ছয় লেন সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির বর্তমান বাজার মূল্যে ক্ষতিপূরণের দাবি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জমির মালিকরা। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় ক্ষতিগ্রস্ত জমি মালিকদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, জালাল উদ্দিন, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম তোহিদ ও মাহমুদ রায়হান লাল্টু।


দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ৫০ বছর আগে নির্ধারিত জমির মৌজা মূল্য আমরা মানি না। মহাসড়ক প্রশস্ত হোক, কালীগঞ্জবাসী চায়। কিন্তু জমির বর্তমান বাজার মূল্যসহ ক্ষতিগ্রস্ত সকল স্থাপনার পূর্ণ মূল্য দিতে হবে। বিএনপি নেতা তবিবর রহমান মিনি বলেন, গত প্রায় ৩ বছর হলো নির্মাণাধীন ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের কাজ চলছে। কিন্তু এখনো জমি বা স্থাপনা বাবদ কোনো অর্থ প্রদান করা হয়নি। তারা শুনেছেন সরকার ৪০-৫০ বছর আগের জমির মৌজা মূল্য ধরে অর্থ প্রদানের চেষ্টা করছে। এমনটা হলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে পথে বসবে।




মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ফ্লাইওভার করা হলেও ফ্লাইওভারের নিচে অতিরিক্ত জমি অধিগ্রহণ করা বন্ধ করতে হবে। সেই সাথে অধিগ্রহণকৃত জমির ওপর অবস্থিত স্থাপনার আংশিক ক্ষতি-পূরণ তারা মানবে না। জমির মালিকদের দাবি, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে সংযুক্ত করা জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। প্রয়োজনে জেলা পরিষদের জমি নিয়ে অথবা পরিত্যক্ত গোডাউনের জায়গায় সড়ক নির্মাণ করতে হবে। সেই সাথে প্রয়োজনীয় জমি ছাড়া বেশি জমি অধিগ্রহণ করা হলে কঠোর আন্দোলন করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত