রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২৫ ইং
মহেশপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় দৈনিক দিনকালের মহেশপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব মহেশপুরের সিনিয়র সহসভাপতি ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় মহেশপুর থানা মোড়ে এই কর্মসূচির আয়োজন করে প্রেসক্লাব মহেশপুর। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সহসভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, মো. জাকির হোসেন, শহিদুল ইসলাম, সোহেল রানা, আব্দুর রাজ্জাক রাজন, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, এম আর রাসেল প্রমুখ। তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য, গত ২৪ মে শনিবার বিকেল ৪টার সময় উপজেলার ভৈরবা বাজার এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হন সাংবাদিক ওবায়দুল হক। স্থানীয়রা জানান, হামলাকারীরা তাঁর মাথায় আঘাত করে মারাত্মক জখম করে।


সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৯ জনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে সাংবাদিক ওবায়দুল হক, মোস্তফা, শরীফুল, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানের অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে দুইজনকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাঁরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত