রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৫ জন

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
মহেশপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে  সাংবাদিকসহ আহত ১৫ জন


ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে বাঁশবাড়ীয়া ইউনিয়নের ভৈরব বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, শনিবার বিকেলে তারা একটি জানাজায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। তারা ভৈরব বাজারে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা বিএনপি থেকে বহিষ্কৃত সোজানুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়। এতে দৈনিক দিনকাল পত্রিকার মহেশপুর প্রতিনিধি ওবাইদুর রহমানসহ ৬ জন আহত হন। 


আহত বিএনপি নেতা গোলাম মোস্তফা, শরীফুল ইসলাম, কাতুব মিয়া, আসাদুজ্জামান ও হাসানুজ্জামানকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিএনপির সোজানুর গ্রুপের আহত হয়েছে ৯ জন। 


জানা গেছে, গত বৃহস্পতিবার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান নিজ এলাকায় সাংবাদিক সম্মেলন করে তার বহিষ্কারের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ৫ আগস্টের পর মহেশপুর উপজেলা বিএনপির কতিপয় নেতার অনৈতিক বাণিজ্যের খবর ফাঁস করে দেন। 


সোজানুর রহমান জানায়, শনিবার তার পক্ষের লোকজন ভৈরবা বাজারে মানববন্ধন করার জন্য জড়ো হচ্ছিল। এমন সময় বিএনপির জিয়া গ্রুপের লোকজন মহেশপুর থেকে এসে তাদের ওপর হামলা করে। এতে তার ৫/৬ জন কর্মী সমর্থকরা আহত হন। 


মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভৈরব বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তিনি জানান, তারা পুলিশের প্রতিও ইটপাটকেল নিক্ষেপ করে। এ বিষয়ে এখনো কেউ মামলা করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে। 



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত