রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ১০ লিটারে ১ লিটার কম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

দুই ফিলিং স্টেশনে ৬৫ হাজার টাকা জরিমানা
  • আপলোড তারিখঃ ২২-০৫-২০২৫ ইং
ঝিনাইদহে ১০ লিটারে ১ লিটার কম, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা


ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিংমলসহ কয়েকটি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আযম। অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার দীপংকর দত্ত, আদালতের নাজির হাবিবুর রহমান ও আসাফ উদ-দৌলা মাসুমসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানে পরিমাপে কম দেওয়ার দায়ে তাজ ফিলিং স্টেশনকে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইনের ৪৬ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা এবং কালাম ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


এছাড়া শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিংমলে নকল প্রসাধনী রাখা ও বিক্রির অভিযোগে বিএসটিআই আইন ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আযম জানান, ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপ আইনে এবং শপিংমলে বিএসটিআই আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই’র একটি টিম অংশ নেয়। তিনি জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত