রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তে অনুপ্রবেশ বেড়েই চলেছে, মহেশপুরে ফের ২০ জন ধরা

১৫ দিনে তিন শতাধিক অনুপ্রবেশকারী আটক
  • আপলোড তারিখঃ ২১-০৫-২০২৫ ইং
সীমান্তে অনুপ্রবেশ বেড়েই চলেছে, মহেশপুরে ফের ২০ জন ধরা


অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে ১২ জন নারী, ৩ জন শিশু এবং ৫ জন পুরুষ রয়েছেন। এ নিয়ে গত ১৫ দিনের অভিযানে মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি প্রায় ৩০০ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, আটকরা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এবং কেউ কেউ ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ধরা পড়েন। মহেশপুর ব্যাটালিয়নের অধীন কুসুমপুর, বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া বিওপি’র পৃথক অভিযানে তাদের আটক করা হয়।


আটক হওয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে রয়েছেন- মাগুরার চতিয়া গ্রামের বিধান মণ্ডলের ছেলে বিপ্র মণ্ডল (৩২), একই গ্রামের বিকাশ বিশ্বাসের ছেলে বিপ্লব বিশ্বাস (২৪), ঝিনাইদহ সদর উপজেলার পণ্ডিতপুর গ্রামের সুশান্ত বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৭), নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাব্বি তালুকদার (২৪) এবং পিরোজপুরের কাউখালী থানার জব্দকাঠী গ্রামের সুরেন্দ্র নাথ পাইকের ছেলে চিত্ত রঞ্জন পাইক (৬৪)।


এদিকে, আটকদের অনেকেই দাবি করেছেন, তারা ভারতে কাজের খোঁজে গিয়েছিলেন এবং সেখানে ৫-১০ বছর ধরে অবৈধভাবে বসবাস করতেন। ভারতে থাকা অবস্থায় তারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন। ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা দেয়নি বলেও তারা জানিয়েছেন।


মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আইনগত কারণে আটক নারী ও শিশুদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। তাদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত