রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
শৈলকুপায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সওজের অভিযানে গুঁড়িয়ে দেয়া হলো পাকা ভবন

  • আপলোড তারিখঃ ২০-০৫-২০২৫ ইং
সওজের অভিযানে গুঁড়িয়ে দেয়া হলো পাকা ভবন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মহাসড়কের দুই ধারে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার আসাননগর এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।


সওজ জানায়, স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম মহাসড়কের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন। একাধিকবার জানানো হলেও তিনি কাজ বন্ধ না করায়, শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সিরাজুস সালেহীনের নেতৃত্বে অভিযান চালিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সওজ-এর সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানা ও শৈলকুপা থানার পুলিশ সদস্যরা।


সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর জানান, মহাসড়কের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের স্থাপনা নির্মাণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এসময় মহাসড়কের নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত