মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে এই সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ। সম্মেলন সঞ্চালনায় করেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান হাফি, মশিউর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু, আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল লতিফ। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির নেতা মিণ্টু আলী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ, মো. হাবিল উদ্দিন অ্যাডভোকেট সাহেব উদ্দিন প্রমুখ।
প্রতিবেদক মেহেরপুর