রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

  • আপলোড তারিখঃ ১৫-০৫-২০২৫ ইং
কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান খাঁ (৬০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার উল্যা-কোলা সড়কের দীঘিরপাড় মাদরাসা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুর রহমান কোলা বাজার থেকে উল্যা গ্রামের দিকে যাচ্ছিলেন। এসময় দীঘিরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত লাটাহাম্বার (পিকআপ) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোলা পুলিশ ক্যাম্পের এসআই লিটন হোসেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত