রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিলার মোড়ে জামায়াতের গণসমাবেশ

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় নিলার মোড়ে জামায়াতের গণসমাবেশ ছবির ক্যাপশন: জামায়াতের গণসমাবেশ

চুয়াডাঙ্গার পৌর শহরের নিলার মোড়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জামায়াত একটি ইনসাফভিত্তিক দল। সমাজে ইনসাফ কায়েম করতে চায় জামায়াত। আমরা এ দেশে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘পতিত সরকার বিগত দিনে ৯৬ বিলিয়ন ডলার সম্পদ লোপাট করে বিদেশে পাড়ি দিয়েছে। ৫৪ বছর দেশ স্বাধীন হলেও সামরিক শক্তিকে পঙ্গু করে রাখা হয়েছে। জামায়াতের নেতারা দুর্নীতি, চাঁদাবাজি কিংবা মাদকের সঙ্গে সম্পৃক্ত নয়। যারা দুর্নীতি করে, তারাই চায় না সমাজে দুর্নীতি বন্ধ হোক।’ অ্যাড. রাসেল আরও বলেন, ‘বাংলাদেশকে ভালোবাসতে হবে পরিবারের মতো। যারা খারাপ কাজ করে, তারা মূলত দুর্বল।’

জামায়াতের পৌর ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাড. মসলেম উদ্দিন, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন এবং পৌর জামায়াতের আমীর এডভোকেট হাসিবুল ইসলাম। জামায়ামের পৌর ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইমদাদুল হকের সঞ্চালনায় এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক, আনোয়ার হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, চুয়াডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ সভাপতি ইমরান হোসেন প্রমুখ।




কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত