ঝিনাইদহে জেলা আইনজীবী সহকারী মোশারেফ হোসেন মুসা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী সহকারী সমিতি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আছাদ হোসেন এবং সদস্য মো. আবু সাইদসহ অন্যরা। বক্তারা অবিলম্বে মুসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ঘটনার বিচার না হলে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।
সমীকরণ প্রতিবেদন