ঝিনাইদহে আইনজীবী সহকারীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-04-28 ইং
ঝিনাইদহে আইনজীবী সহকারীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ছবির ক্যাপশন:


ঝিনাইদহে জেলা আইনজীবী সহকারী মোশারেফ হোসেন মুসা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী সহকারী সমিতি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আছাদ হোসেন এবং সদস্য মো. আবু সাইদসহ অন্যরা। বক্তারা অবিলম্বে মুসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ঘটনার বিচার না হলে আইনের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)