ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
- আপলোড তারিখঃ
২৭-০৮-২০১৭
ইং
বিশ্ব ডেস্ক: সামরিক উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া। শুক্রবার স্থানীয় সময় ৬টা ৪৯ মিনিটে সমুদ্র অভিমূখে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, উত্তর কোরিয়ার একটি সীমান্তবর্তী প্রদেশ থেকে ২৫০ কিলোমিটার পাল্লার (স্বল্প পাল্লার) এ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। গত মাসে দেশটি একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। একই সাথে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গোয়ামে হামলার হুমকি দেয় উত্তর কোরিয়া। এতে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শুক্রবার নিক্ষিপ্ত ৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২টি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
কমেন্ট বক্স