চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২০-০৫-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
মৎস্যজীবী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার আব্দুল্লাহ কমিউনিটি সেন্টার চেম্বার ভবনে সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাহাবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়িদুর রহমান। প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আসগার লস্কর। সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে শাহাবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম কিবরিয়ার নাম ঘোষণা করা হয়। আর পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষণা দেওয়া হবে বলে জানান।
কমেন্ট বক্স