চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2023-05-20 ইং
চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: মৎস্যজীবী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার আব্দুল্লাহ কমিউনিটি সেন্টার চেম্বার ভবনে সম্মেলন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাহাবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সায়িদুর রহমান। প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আসগার লস্কর। সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি হিসেবে শাহাবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে গোলাম কিবরিয়ার নাম ঘোষণা করা হয়। আর পূর্ণাঙ্গ কমিটি অচিরেই ঘোষণা দেওয়া হবে বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)