আলমডাঙ্গায় থানায় অভিযোগ করে বিপাকে নারী
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় স্বামী পরিত্যক্তা হামিদা খাতুন ৬টি নারকেল গাছ বিষ দিয়ে মেরে ফেলার ঘটনায় সুজন ও তার বাবা তাইজালের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এর পর থেকে তারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করছেন হামিদা খাতুন।
হামিদা খাতুন বলেন, ‘আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ বিষয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। আলমডাঙ্গা থানার অধীনে কেউ অপরাধ করে আবার তাকে হুমকি দিয়ে পার পাবে না।’
কমেন্ট বক্স