আলমডাঙ্গায় থানায় অভিযোগ করে বিপাকে নারী

আপলোড তারিখঃ 2023-05-16 ইং
আলমডাঙ্গায় থানায় অভিযোগ করে বিপাকে নারী ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় স্বামী পরিত্যক্তা হামিদা খাতুন ৬টি নারকেল গাছ বিষ দিয়ে মেরে ফেলার ঘটনায় সুজন ও তার বাবা তাইজালের নামে থানায় লিখিত অভিযোগ করেছিলেন। এর পর থেকে তারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করছেন হামিদা খাতুন। হামিদা খাতুন বলেন, ‘আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এ বিষয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’ এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। আলমডাঙ্গা থানার অধীনে কেউ অপরাধ করে আবার তাকে হুমকি দিয়ে পার পাবে না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)