আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক
- আপলোড তারিখঃ
১৪-০৫-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে। এসময় তাস ও ৫২০ টাকা উদ্ধার করা হয়। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে মুক্তাদুল (২০) ও রায়হান আলীর ছেলে মো. রাসেল (২১)।
পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়ার বোর্ড থেকে মুক্তাদুল ও মো. রাসেলকে আটক করা হয়। আর জুয়ার বোর্ড থেকে তাস ও ৫২০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স