আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2023-05-14 ইং
আলমডাঙ্গায় জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে। এসময় তাস ও ৫২০ টাকা উদ্ধার করা হয়। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে মুক্তাদুল (২০) ও রায়হান আলীর ছেলে মো. রাসেল (২১)। পুলিশ জানায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আইলহাঁস ইউনিয়নের পাইকপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়ার বোর্ড থেকে মুক্তাদুল ও মো. রাসেলকে আটক করা হয়। আর জুয়ার বোর্ড থেকে তাস ও ৫২০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)