জীবননগরে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১২-০৫-২০২৩
ইং
জীবননগর অফিস:
জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত বুধবার রাতে উপজেলার কাশিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক দুজন হলেন- জীবননগর পৌর এলাকার আশতলাপাড়া আব্দুস সামাদের ছেলে হামিদুর রহমান বাবু (২৮) ও একই পাড়ার নূর ইসলাম মন্ডলের ছেলে সাজ্জাত (২৩)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, গত বুধবার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ও মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহলে বের হন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন জীবননগরের দিক থেকে মোটরসাইকেলে মাদকের একটি চালান কাশিপুর গ্রাম দিয়ে পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে তারা কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ বাবু ও সাজ্জাতকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার পর গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কমেন্ট বক্স