জীবননগরে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2023-05-12 ইং
জীবননগরে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা-পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গত বুধবার রাতে উপজেলার কাশিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক দুজন হলেন- জীবননগর পৌর এলাকার আশতলাপাড়া আব্দুস সামাদের ছেলে হামিদুর রহমান বাবু (২৮) ও একই পাড়ার নূর ইসলাম মন্ডলের ছেলে সাজ্জাত (২৩)। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, গত বুধবার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ও মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহলে বের হন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন জীবননগরের দিক থেকে মোটরসাইকেলে মাদকের একটি চালান কাশিপুর গ্রাম দিয়ে পাচার হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে তারা কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলসহ বাবু ও সাজ্জাতকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়ার পর গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)