আলমডাঙ্গায় কৃষকের ধান কাটার ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন
- আপলোড তারিখঃ
১১-০৫-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের এক নিরীহ কৃষকের জমির ধান কেটে নেওয়ার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ছত্রপাড়া গ্রামের কৃষক ঝণ্টু আলী, রাকাই আলী ও হামিদুল আলী। পাল্টা সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন- ছত্রপাড়া গ্রামের ৪৯ শতক জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কৃষক নজরুল ইসলাম। সে ছত্রপাড়া গ্রামের তাহের আলীর ছেলে। ওই জমি আমরা আমাদের খারিজ করেছি, খারিজের কপি হাতে না আসায় তারা আরএস খতিয়ানে তাদের নামে রেকর্ডভুক্ত করে নেয়। যে কারনে চুয়াডাঙ্গা আদালতে মামলাও করেছি।
বেশিরভাগ সম্পত্তি বাংলাদেশ সরকারের নামে আরএস খতিয়ানে রেকডভুক্ত। কিন্ত এসএ খতিয়ানে মূল মালিকের নাম দেওয়া আছে। আমরা জমির ভোগদখল করা সত্তেও তারা মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে যা অসত্য। পাল্টা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির প্রকৃত মালিক আলমগীর, শহিদুল ইসলাম, ইউনুস আলী ও আরিফুল ইসলাম ডাক্তার।
কমেন্ট বক্স