আলমডাঙ্গায় কৃষকের ধান কাটার ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2023-05-11 ইং
আলমডাঙ্গায় কৃষকের ধান কাটার ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের এক নিরীহ কৃষকের জমির ধান কেটে নেওয়ার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ছত্রপাড়া গ্রামের কৃষক ঝণ্টু আলী, রাকাই আলী ও হামিদুল আলী। পাল্টা সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন- ছত্রপাড়া গ্রামের ৪৯ শতক জমির ধান জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন কৃষক নজরুল ইসলাম। সে ছত্রপাড়া গ্রামের তাহের আলীর ছেলে। ওই জমি আমরা আমাদের খারিজ করেছি, খারিজের কপি হাতে না আসায় তারা আরএস খতিয়ানে তাদের নামে রেকর্ডভুক্ত করে নেয়। যে কারনে চুয়াডাঙ্গা আদালতে মামলাও করেছি। বেশিরভাগ সম্পত্তি বাংলাদেশ সরকারের নামে আরএস খতিয়ানে রেকডভুক্ত। কিন্ত এসএ খতিয়ানে মূল মালিকের নাম দেওয়া আছে। আমরা জমির ভোগদখল করা সত্তেও তারা মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছে যা অসত্য। পাল্টা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির প্রকৃত মালিক আলমগীর, শহিদুল ইসলাম, ইউনুস আলী ও আরিফুল ইসলাম ডাক্তার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)