আলমডাঙ্গায় চোরাই মালামাল তিনজন গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২৭-০৪-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ (১১টি পাখিভ্যানের ব্যাটারি) তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোর ছয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগর দক্ষিণপাড়ার মিণ্টু আলীর ছেলে মো. শাওন আলী (২০), বক্সিপুর গ্রামের মো. আসাদুল খন্দকারের ছেলে মো. রাসেল আহমেদ (২১) ও কুমারী কারিগরপাড়ার মৃত সামসুদ্দীনের ছেলে মো. বাবুল হোসেন (৪৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর পশুহাটের কাছে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
কমেন্ট বক্স