আলমডাঙ্গায় চোরাই মালামাল তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2023-04-27 ইং
আলমডাঙ্গায় চোরাই মালামাল তিনজন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা-পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ (১১টি পাখিভ্যানের ব্যাটারি) তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোর ছয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নগর দক্ষিণপাড়ার মিণ্টু আলীর ছেলে মো. শাওন আলী (২০), বক্সিপুর গ্রামের মো. আসাদুল খন্দকারের ছেলে মো. রাসেল আহমেদ (২১) ও কুমারী কারিগরপাড়ার মৃত সামসুদ্দীনের ছেলে মো. বাবুল হোসেন (৪৪)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর পশুহাটের কাছে অভিযান চালিয়ে চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)