সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
- আপলোড তারিখঃ
০৮-০৪-২০২৩
ইং
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ। আরও উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতারা।
কমেন্ট বক্স