সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

আপলোড তারিখঃ 2023-04-08 ইং
সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ। আরও উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)