বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অবস্থানরত সাবেক ও বর্তমান ঢাবিয়ানদের মিলন মেলা ও ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ০২-০৫-২০২২ ইং
চুয়াডাঙ্গায় অবস্থানরত সাবেক ও বর্তমান ঢাবিয়ানদের মিলন মেলা ও ইফতার মাহফিল

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা ডুসাক কর্তৃক আয়োজিত মিলন মেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় চুয়াডাঙ্গায় অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চুয়াডাঙ্গার রেডচিলি হোটেল ও রেস্তোরাঁ একখন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে পরিণত হয়। সকলের উৎসাহে এ যেন ঈদের আগে আর এক ঈদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও এনটিভির বিশেষ প্রতিনিধি আহমেদ পিপুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার কৃতিসন্তান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাফর হোসাইন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, মালিক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর হাফিজ মালিক বাবু, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার আলমগীর হোসেন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা