বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বানরের তাড়া খেয়ে যুবকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৬ ইং
বানরের তাড়া খেয়ে যুবকের মৃত্যু
সমীকরণ ডেস্ক: বানরের তাড়া খেয়ে বাড়ির তিনতলা ছাদ থেকে পড়ে সাইফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর শহরের গুয়াখোলা রোডস্থ জামাল বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ওসি ওয়ারী উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাইফুল সদর উপজেলার বহরিয়া গ্রামের সিরাজ মাঝির ছেলে। জানা গেছে, ওই বাড়ির মালিক জামাল বেপারী একজন টেইলার্স ব্যবসায়ী। শহরে ময়ূরী টেইলার্স নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে। রোববার সন্ধায় ওই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী তার বাসায় বেড়াতে আসেন। এসময় বিদ্যুৎ চলে গেলে তিনজন কর্মচারী ওই বাড়ির তিনতলা ছাদে ওঠেন। এ সময় ওই ছাদে অবস্থান করা চারটি বানর তাদেরকে তাড়া করে। এতে তারা ভয়ে দৌড় দিলে অসাবধানতাবশত সাইফুল ছাদ থেকে নিচে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  ডা. গোলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে এডিপির বিশেষ বরাদ্দের মালামাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতি!