সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৪টি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ৪টি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জের মেসার্স সারমানো এলপিজি ফিলিং স্টেশনসহ ৪টি প্রতিষ্ঠানে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার বড়বাজার  চৌরাস্তা ও নীলমণিগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বড়বাজার মেসার্স আসিফ মেডিকোকে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭, ৫১ ধারায় ৬ হাজার টাকা, মেসার্স জনতা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৫১ ধারায় ৪ হাজার টাকা ও রয়েল কাউন্টারের পাশে মেসার্স বাপ্পি ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে নীলমণিগঞ্জের মেসার্স সারমানো পেট্রোলিয়াম লিমিটেড নামক এলপিজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রয়ের প্রমাণ পাওয়ায় উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে আইনের ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী