চুয়াডাঙ্গায় মহিলাদের জন্য ‘তমা ফিটনেস জিম ও বিউটি পার্লারের’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে শহরের পোস্ট অফিসের অপরদিকে বড় বাজার পাড়ায় এ জিমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হায়দার আলী, শেখ সোহেল আহমেদ, এমএম বারী স্কুলের শিক্ষক লোটন স্যার, মনিরুল ইসলাম জোয়ার্দ্দার, তপল, সাগর, ইমরান হোসেন, মুক্তার হোসেন, ফারুক জোয়ার্দ্দার প্রমুখ। উল্লেখ্য, তমা ফিটনেস জিম ও বিউটি পার্লারে সুদক্ষ জিম ট্রেইনার ও ডাক্তারের পরামর্শের মাধ্যমে মেয়েদের ইয়োগা, এক্সারসাইজ, ডায়েট চার্ট ইত্যাদি কাজ করা হবে। এটির প্রোপাইটর হিসেবে আছেন ফাইমা আজাদ লিমু।
সমীকরণ প্রতিবেদন