সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কোটচাঁদপুরে নববধূর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২১ ইং
কোটচাঁদপুরে নববধূর আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে জেসমিন খাতুন নামের এক নববধূ আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ১১টা দিকে এই ঘটনাটি ঘটে। নিহত নববধূ জেসমিন খাতুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ২ নম্বর দোড়া ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে। থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, ২ মাস আগে কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আজিজুল ইসলামের ছেলে মো. তরিকুল ইসলাম (২৫)-এর সাথে জেসমিন খাতুন (১৮)-এর বিবাহ হয়। গত ২৫ ডিসেম্বর স্বামী তরিকুল ইসলামের সাথে বাবার বাড়িতে বেড়াতে আসেন জেসমিন। ঘটনার দিন রাত ৯টার সময় রাতের খাবার খাওয়ার পর রাত ১০টার দিকে জেসমিন এর স্বামী তরিকুল তার চাচাতো শ্যালক রাজনের বাড়িতে যায়, সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে শ্বশুর বাড়ি ফিরে এসে জেসমিনকে ডাকতে থাকে তরিকুল। ঘরের দরজা না খোলায় জেসমিনের বাবা ও মা এবং আত্মীয় স্বজনরদের সন্দেহ হলে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে জেসমিনকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলাই ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখতে পান । আশপাশের লোকজন গলার ফাঁস কেটে নিচে নামিয়ে একটু হাঁটাহাটি করানোর পর জেসমিন মারা যায়। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মইনুদ্দিন আহমেদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী