সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একযুগ পর ঝিনাইদহে বিএনপির সমাবেশ আজ

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২১ ইং
একযুগ পর ঝিনাইদহে বিএনপির সমাবেশ আজ

একযুগ পর ঝিনাইদহে প্রকাশ্যে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবিতে আজ বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুলমাঠে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি সমাবেশ সফল ও বিপুল জনসমাগম করতে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। সমাবেশে শরীক হতে শহর থেকে গ্রামপর্যায়ে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মশিয়ূর রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এমএ মজিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু গতকাল মঙ্গলবার বিকেলে জানান, সমাবেশ সফল ও শান্তিপূর্ণ করতে আমরা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়েছি। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা ফিরেছে বলেও বিএনপি নেতারা মনে করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী