সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আটক ৫

  • আপলোড তারিখঃ ২৯-১২-২০২১ ইং
ঝিনাইদহে মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আটক ৫

ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড়কামারকুন্ডু গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে কালীচরণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হন শাহীদুল ইসলাম। গতকাল মঙ্গলবার সকালে বড়কামারকুন্ডু গ্রামে শাহীদুলের সমর্থক লিটন হোসেনকে মারধর করে পরাজিত মেম্বর প্রার্থী ইকবালের লোকজন। এ ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। কোনো পক্ষ থেকে অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী