আলুকদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ
- আপলোড তারিখঃ
২৪-১২-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদরের আসন্ন আলুকদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গণসংযোগ অব্যহত রেখেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম আজাদ। তাঁর গণসংযোগে সাধারণ ভোটারদের যেমন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তেমনি দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন সময় পথসভা ও গণসংযোগে উপস্থিত হচ্ছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আলুকদিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে আবুল কালাম আজাদ নির্বাচনী গণসংযোগ করেন।
তিনি বলেন, জনগণের মূল চাহিদাই ইউনিয়ন পরিষদ থেকে ভালো নাগরিক সেবা পাওয়া। আমার পরিকল্পনাও ঠিক তেমনি, ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করব। আমি নির্বাচিত হলে, উন্নয়ন অগ্রযাত্রায় কোনো অংশে থেমে থাকবে না আলুকদিয়া ইউনিয়ন। আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দৃঢ় গতিতে এগিয়ে চলছে। মানুষ বুঝতে পেরেছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মানেই উন্নয়ন।
দলীয় প্রতীক নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম আজাদের গণসংযোগে সঙ্গে ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংঙ্গসহযোগী সংঠনের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স