শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিজয় দিবসে সম্মিলিত কুজকাওয়াজের প্রশিক্ষণ সমাপ্ত

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০২১ ইং
মেহেরপুরে বিজয় দিবসে সম্মিলিত কুজকাওয়াজের প্রশিক্ষণ সমাপ্ত
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি সামলে ওঠার প্রেক্ষাপটে এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদ্যাপন করার পরিকল্পনা মেহেরপুর প্রশাসনের। মহান বিজয় দিবস উপলক্ষে কুজকাওয়াজে অংশগ্রহণকারী মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিএম কলেজ এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সম্মিলিত কুজকাওয়াজ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সম্মিলিত কুজকাওয়াজের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম দুটি দলের সম্মিলিত কুজকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। দুটি প্রতিষ্ঠান চারটি দলের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত