দামুড়হুদার পুরাতন বাস্তুপুরে কৃষকের এক বিঘা জমির ফুলকপি কেটে সাবাড়
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২১
ইং
দামুড়হুদার পুরাতন বাস্তুপুর গ্রামের লিয়াকত আলীর প্রায় এক বিঘা জমির ফুলকপি কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এদে তাঁর প্রায় প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতের আধারে কে বা কারা শত্রুতা করে এ ফুলকপি কেটে দেয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আব্দুল হকের ছেলে লিয়াকত আলী বিভিন্ন স্থান থেকে ধার-দেনা করে প্রায় এক বিঘা জমি বর্গা নিয়ে ফুলকপির চাষ করে। প্রতিটি কপির ধরণ চলে এসেছে। লিয়াকত আলী সকালে জমিতে গিয়ে দেখেন জমিতে আর একটা কপিও নাই। কে বা কারা রাতের আধারে সব কপি কেটে দিয়েছে। কপির জমিতে গিয়ে দিশেহারা হয়ে গেছেন।
লিয়কত আলী বলেন, ‘আমি খুব কষ্ট করে একটু লাভের আশায় এই কপি চাষ করেছিলাম, তা সব কেটে দিয়েছে। এত খরচ করে চাষ করে সব কেটে দিয়ে গেল। কভিাবে সারের দোকানে ধারের টাকা পরিষোধ করব। আমি পথে বসে গেলাম।’ এ বিষয় দামুড়হুদ মডেল থানায় একটি জিডি করা হয়েছে।
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামা মনির বলেন, এটা একটা দুঃখজনক ব্যাপার। এ ধরনের কাজ কোনোভাবেই কাম্য নয়। এই দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। যাতে এ ধরণের কাজ করতে কেউ সাহস না পায়।
কমেন্ট বক্স